বউ পছন্দ না হওয়ায় বরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ১০:০৪

সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দুই দিন পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে কামাল হোসেন (২৬)।

জানা গেছে, গত রোববার টিয়াখালী গ্রামের এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কামালের। পরে বুধবার (৬ জুলাই) ছিল বউভাতের অনুষ্ঠান। এরই মধ্যে তার বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়।

স্থানীয় একজন নাম প্রকাশ করে জানান, নববধূকে কামালের পছন্দ হয়নি। এরই জের ধরে বুধবার (৬ জুলাই) সকালে পরিবারের সঙ্গে অভিমান করে কামাল বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। পরে একই দিন দুপুরে বর-কনেকে আনুষ্ঠানিক গোসল করানোর প্রস্তুতি নেয় পরিবার। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইলফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। পরে একই দিন বিকেলে তার বাড়ি থেকে কিছুটা দূরে বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকালে কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর