টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

মনির হোসেন | ৮ জুলাই ২০২২, ০৩:০৬

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকা হতে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৭ জুলাই) আনুমানিক রাত ১টায় কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ সীমানায় মায়ানমারের একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত বোটটিকে থামার সংকেত দেয়। এ সময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যগণ বোটটি ধাওয়া করলে ২ টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় প্রবেশ করে। পরবর্তীতে উক্ত বস্তা দুইটি তল্লাশী করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর