ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুর ব্যুরো | ৬ জুলাই ২০২২, ০৫:২২

সবুজ মোল্লা-ফাইল ছবি

ফরিদপুর শহরতলীর বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী সবুজ মোল্লা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

নিহত সবুজ বায়তুল আমান এলাকার শহীদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মোল্লা বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোডের ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে ফারুক ও প্রত্যয়কে নিয়ে একই এলাকার সম্রাটের বাসা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। শহরতলীর বায়তুলআমান আদর্শ একাডেমির সামনে এলে ছয় থেকে সাতজনের অস্ত্রধারী দুর্বৃত্তরা সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

এ সময় সবুজের বামহাত কনুইয়ের নিচ থেকে আলাদা হয়ে যায়। গভীর রাতেই স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েযান। সেখানে রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, সবুজ নামের এক যুবক খুনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। অপরাধী যে ই হোক তদন্তমুলক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব