বনবিভাগের অভিযানে হরিণ শিকারি আটক

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৫ জুলাই ২০২২, ০৮:০৩

সংগৃহীত

পূর্ব সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির পাজরাফুটা খালে অভিযান চালিয়ে ট্রলারসহ চার হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। 

শিকারীরা রোববার (৩ জুলাই) গভীর রাতে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনাধীন বনে ফাঁদ পেতে ট্রলারে অবস্থান করছিলেন বলে জানান বনবিভাগ। 

আটককৃত শিকারীরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আ. 

হক হাওলাদারের ছেলে হাবিবুর রহমান, হারুন খাঁনের ছেলে হাসান খাঁন, আ.আজিজের ছেলে এমাদুল হক ও নাসির হাওলাদারের ছেলে খায়রুল হাওলাদার। 

এদের চার জনকে আজ সোমবার (৪জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার মধ্যে গোপনে শিকারিরা বনে প্রবেশ করেন। তারা বনের মধ্যে নাইলনের রশির ফাঁদ পেতে রেখে ট্রলারে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের 

নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এসও জানান, শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, বন থেকে উদ্ধার করা এক বস্তা নাইলনের রশির ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২