প্রেম করে বিয়ে : স্বামীর সঙ্গে মনোমালিন্যে নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি  | ৪ জুলাই ২০২২, ১০:০৫

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে।

নিহতের নাম পিনু আক্তার (১৯)। সে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ির নুরুল ইসলাম সেলিমের মেয়ে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৬ জানুয়ারি পিনু প্রেম করে বিয়ে করে রায়হান আহমেদ নামে এক যুবককে। রোববার বিকেলের দিকে পিনু বাবার বাড়ি থেকে গিয়ে সোনাইমুড়ী বাজার থেকে শপিং করে আসে। এরপর বিকেলের দিকে মুঠোফোনে স্বামী রায়হানের সাথে তাঁর মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

সোনামুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর