লোকালয় থেকে জালে জড়ানো অবস্থায় অজগর উদ্ধার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৩০ জুন ২০২২, ১৭:৪১

সংগৃহীত

বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালী গ্রাম থেকে আরো একটি অজগর সাপ উদ্ধার হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সুন্দরবন সংলগ্ন ওই গ্রামের সোবাহান হাওলাদারের সবজি খেতের বেড়ার জালে আটকে ছিল অজগরটি।

খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা সেটি উদ্ধার করে তাদের সংরক্ষণে রেখেছেন। বিকেলে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, সোবাহান হাওলাদার তার সবজি খেতের বেড়ায় পুরনো জাল দিয়ে ঘেরা দেন। সেই জালে অজগরটি জড়িয়ে পড়লে মোবাইল ফোনে তাদেরকে খরব দেন তিনি। পরে ওয়াইল্ড টিমের সদস্য সোবাহান তালুকদারকে সঙ্গে নিয়ে ওই সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন ৮ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, একটি অজগর উদ্ধারের খবর শুনেছেন তারা। সাপটি ওয়াইল্ড টিমের জিম্মায় রয়েছে। বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের বিল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। ওই অজগরটি পরদিন সকালে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে অবমুক্ত করে বনবিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব