শেরপুর পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০১:৫৫

ছবি: সময় ট্রিবিউন

শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন (রোববার) দুপরে শেরপুর পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া (লিটন)।

এসময় প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমান।

এসময় বাজেট প্রস্তাবনায় নিজস্ব তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ৪০২.৫২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার টাকা এবং সরকারী মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করন প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, এমজিএসপি এবং মূলধনসহ ৬৪ কোটি ৬০ লক্ষ ৪ হাজার ৩৬৫ টাকা আয় ও ৫৪ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার টাকা সহ মোট ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার ৭৬৭.৫২ টাকা ধরা হয়েছে।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, পৌর সচিব বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিপি চন্দন কুমার পাল, সহ-সভাপতি ফকরুল মজিদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামালসহ পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেত্ববৃন্দগন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর