ভাসানচর থেকে পালাতে গিয়ে এক রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি | ২৬ জুন ২০২২, ২০:৪৩

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে স্থানীয়রা এক রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত রোহিঙ্গা দীন মোহাম্মদ (৫৫) ভাসানচর আশ্রয়ণের ৬৮নং ক্লাস্টারের মৃত মুক্তার হোসেনের ছেলে।  

শনিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিল এক ব্যক্তি। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে রাত ১০টার দিকে তাকে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গা ৬মাস আগে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্রে আসেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওযা হবে।    



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর