মন্ত্রীর ফোনে কাছিম উদ্ধার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ২৫ জুন ২০২২, ০৮:৫৭

সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। 

শুক্রবার (২৪ জুন) দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন এলাকার স্থানীয় ইউপি সদস্য মজিত এর ছেলে আশিক এর বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, কচ্ছপটির বয়স আনুমানিক ২ বছর এবং ওজন প্রায় ৪৫০-৫০০ গ্রাম হবে।

আজাদ কবির বলেন, রামপাল উপজেলার রনসেন এলাকার মজিদ মেম্বারের ছেলে আশিক এর বাড়িতে কচ্ছপটি আছে। উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। পরে দুপুরে আমি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করি।

তিনি আরো বলেন, এগুলি সাধারনত মিষ্টি পানির, যেসব এলাকায় ধানের ক্ষেত আছে সেখানে পাওয়া যায়। এগুলি আগে প্রচুর পাওয়া যেতো। এখন খাওয়ার জন্য এই কচ্ছপগুলি বিলুপ্তির পথে। এখন দু একটা পাওয়া যায়, হয়তো মা কচ্ছপ আছে সেখান থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২