পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ আহত ৩০

পাবনা প্রতিনিধি | ২৫ জুন ২০২২, ০৩:৩৩

ছবি: সময় ট্রিবিউন

পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সদরের টেবুনিয়া ও জালালপুর বাজারে দুটি দূর্ঘটনাঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রয়েল ডাচ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাস চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এই দূর্ঘটনা বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, দুপুর একটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া সিড গোডাউন মোড়ে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়। তাদেরকেও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে দূর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব