পদ্মায় মিলল ৪৭ কেজির বাঘাআইড় মাছ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২৫ জুন ২০২২, ০২:৪৮

ছবি: সময় ট্রিবিউন

মানিকগঞ্জের হরিরামপুরের ৪৭ কেজির একটি বাঘা আইড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার এবং বাজারের মৎস্য ব্যবসায়ী পঁচা হালদার ও তাপস হালদার বিক্রির জন্য নিয়ে আসেন।

ঝিটকা বাজার ব্যবসায়ী সভাপতি বেলায়েত হোসেন বলেন, দীর্ঘ দিন পর আজ এতো বড় মাছ উঠেছে। বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের পঁচা মাছটি বিক্রি করতে বাজারে নিয়ে আসেন। মাছটির ওজন ছিল ৪৭ কেজি। একক ক্রেতা না থাকায় পরে মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৫৬ হাজার চারশ টাকায় বিক্রি করেন। গতকাল রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘ আইড় মাছটি।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমি শুনেছি ঝিটকা বাজারে ৪৭ কেজির আইড় মাছের আরেক প্রজাতি বাঘা আইড় বিক্রি হয়েছে। আসলে পদ্মায় বোয়াল, কাতল, চিতল,  আইড়সহ অনেক বড় মাছ ধরা পরছে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর