লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভ: কিশোরীর বাল্য বিবাহ পন্ড  

নোয়াখালী প্রতিনিধি | ২৩ জুন ২০২২, ১৮:৩৩

সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর (১৩) স্কুলের সহপাঠীদের বিক্ষোভে তার বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে প্রশাসন।  

বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। তিনি বলেন,বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।

ইউএনও আরো জানায়, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বরের পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, মর্মে মুচলেকা দেন তাঁর পরিবার।

এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন,মানুষ আরও সচেতন হলে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একই সঙ্গে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর