শেরপুরে আদালত থেকে হাতকড়াসহ আসামি পালাতক ৩ ঘণ্টা পর ফের গ্রেফতার

শেরপুর প্রতিনিধি | ২২ জুন ২০২২, ০৩:২২

সংগৃহীত

শেরপুরে আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া সহ মো.আব্দুস সালাম (২৫) নামে এক মাদক মামলার আসামী পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর পুনরায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। 

২১ জুন (মঙ্গলবার) দুপুরে আসামি আব্দুস সালাম কে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ফকির পাড়া থেকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের ইলশা নামাপাড়া গ্রামের মো. গুঞ্জন আলীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালামকে র‍্যাব-১৪ এর একটি দল সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। পরে র‍্যাব-১৪ তার বিরম্নদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শেরপুর সদর থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ তার বিরম্নদ্ধে ২১ জুন রিমান্ড শুনানীর জন্য আদালতে হাজির করলে আদালত চত্বর থেকে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পড়া অবস্থাতেই পালিয়ে যায়।

তাৎক্ষনিক শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ও আদালতের পুলিশ পরিদর্শকের সাড়াশি অভিযানে ৩ ঘণ্টা পর ফের গ্রেফতার করে।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, সালাম পালানোর পরপরই আমরা অভিযান পরিচালনা করি। পালানোর ৩ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করেত সক্ষম হয়েছি। এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কি না সে জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরোদ্ধে বিভাগীয় মামলা নেয়ার সুপারিশ করা হবে বলে তিনি জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর