মোংলায় সাংবাদিক পরিবারের উপর হামলা ও মারপিট

মোংলা (বাগেরহাট) | ২২ জুন ২০২২, ০০:৫৭

-ফাইল ছবি

মোংলায় এক সাংবাদিক পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই হামলাকারীর নাম মোঃ আব্বাস গং।

মঙ্গলবাব (২১ জুন) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় এজাহার দিয়েছেন হামলা ও মারপিটের শিকার মোঃ হাসান গাজী। হাসান হাজী মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এবং জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি।

এজাহারে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনের বাসিন্দা মোঃ ইসমাইলের ছেলে মোঃ আব্বাস (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা ও আড্ডা বসিয়ে আসছেন। তার এ অপকর্মে এলাকার পরিবেশ নষ্ট ও স্থানীয় যুবকেরা মাদক আসক্ত হয়ে পড়ায় এতে বাঁধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন প্রতিবেশী বাসিন্দা সাংবাদিক হাসান গাজী। এতে ক্ষিপ্ত হয়ে মাদককারবারী আব্বাস গং মঙ্গলবার সকালে হাসান গাজীর বসতবাড়ীতে ঢুকে তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালান। খবর পেয়ে হাসান গাজী ও তার ছেলে বাজার থেকে বাড়ীতে ছুটে গেলে তাদের উপরও হামলা চালিয়ে মারপিট করেন আব্বাস গং। এতে হাসান গাজী ও তার ছেলে এবং স্ত্রী আহত হন। পরে এ ঘটনায় দুপুরে মোংলা থানায় হামলাকারী আব্বাসের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন হাসান গাজী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক হাসান গাজী ও তার পরিবারের উপর হামলা-মারপিটের একটি এজাহার পেয়েছি। এজাহারপত্র পেয়েই অভিযুক্তদের আটকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর