পদ্মা সেতু উদ্বোধনে মহারাজের সঙ্গে যাবে পনেরো হাজার নেতাকর্মী 

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর  | ২১ জুন ২০২২, ০৭:৫৭

সংগৃহীত

দক্ষিনাঞ্চলের মানুষ বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ শে জুন উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় সেতু উদ্বাধন করবেন।

ইতিমধ্যে সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে যোগ দিবেন কয়েক লক্ষ নেতাকর্মী। 

উদ্বোধন ও সমাবেশের আয়োজনকে ঘিরে পিরোজপুর জেলায় চলছে নানান প্রস্তুতি।

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ ঘোষণা দিয়েছেন আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগ পনেরো হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিবেন অনুষ্ঠানে। এজন্য ভাড়া করা হয়েছে ছয়টি লঞ্চ।

  এতে জেলার প্রায় সকল জনপ্রতিনিধি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেবেন।

পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার নেতাকর্মীরা হুলারহাট লঞ্চঘাট হতে ঈগল-৮ লঞ্চে উঠবেন। ভান্ডারিয়া উপজেলার নেতাকর্মীরা চরখালী লঞ্চঘাট থেকে কীর্তনখোলা-১০ ও যুবরাজ-৭ লঞ্চে উঠবেন।

ইন্দুরকানী উপজেলার নেতাকর্মীরা ইন্দুরকানী লঞ্চঘাট হতে পারাবত-৮ লঞ্চে উঠবেন।

কাউখালী উপজেলার নেতাকর্মীরা কাউখালী লঞ্চঘাট হতে মর্নিংসান-৯ লঞ্চে উঠবেন। এবং মঠবাড়িয়া উপজেলার নেতাকর্মীরা বড়মাছুয়া স্টীমারঘাট হতে সুরভী-৯ লঞ্চে উঠবেন।

এরপর সকল লঞ্চ কাউখালী আমরাঝুড়ি ফেরিঘাটে একত্রিত হবে। সেখানে আতশবাজি ফুটানোসহ বিভিন্ন ধরনের আনন্দ-উৎসব সম্পন্ন করে একযোগে লঞ্চগুলো কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবে।

লঞ্চগুলো ২৪ জুন কাঠালবাড়ী পৌঁছে ফেরিঘাটে অবস্থান করবে এবং ২৫ জুন সকাল ৮ টায় নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে যোগদান করবেন মহিউদ্দিন মহারাজ।

জানা গেছে, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছয়টি বিশাল আকৃতির লঞ্চ ভাড়া এবং প্রায় ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারসহ যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করবেন মহিউদ্দিন মহারাজ।

এছাড়াও পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে মহিউদ্দিন মহারাজের সৌজন্যের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পিরোজপুর জেলা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর