পিরোজপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি | ২১ জুন ২০২২, ০৩:১২

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে-ছবি: সময় ট্রিবিউন

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন ) দুপুরে উপজেলার আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ধর্ষক শামীম মৃধার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান। এছাড়াও তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম হোসেন,মানিক মিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, মো. ইদ্রিস আলী, ইউপি সদস্য নাছির উদ্দীন মল্লিক, সাবেক ইউপি সদস্য শাহনাজ আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব হাওলাদার, সমাজসেবক জাকির হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য গত ১১ জুন পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দেখিয়ে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষন করে শামীম মৃধা। পরে ১২ জুন ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন এবং গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতে র‍্যাব রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে । অভিযুক্ত শামীম মৃধা (৩০) পেশায় একজন শ্রমিক। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আব্দুল বারেক মৃধার পুত্র এবং একাধিক মামলার আসামী।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, শামীমের বিরুদ্ধে ঢাকা, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের অভিযোগে তার বিরুদ্ধে ১০টির বেশী মামলা রয়েছে। তাকে আটকের পর জেলা জজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর