সিলেটে ডাকাত আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২২, ২২:৫১

ছবি সংগৃহীত

সিলেটে ডাকাত আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

ভয়াবহ বন্যার কবলে পড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা গোটা একটি রাত কাটিয়েছেন ডাকাত আতঙ্কে।

তবে ঘটনাটিকে গুজব বলছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ।

শনিবার গভীর রাতের দিকে এসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানানোর পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি বলেন, “কোথাও কোন ডাকাতির ঘটনা ঘটেনি। গুজবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।”

এর আগে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠি, পাইপ ও রড নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। অপরিচিত কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মানুষের চিৎকারের শব্দ এ সময় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সিলেট নগরীর ভাতালিয়া এলাকার মাহবুব আহমদ বলেন, “রাতে ঘুমিয়ে পড়েছিলাম। মসজিদে মাইকিংয়ের পর আমাদের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে এলাকার যুবক ও মুরব্বিরা মিলে এলাকায় পাহারা বসাই।”

একই অবস্থা ছিল নগরীর মধুশহীদ এলাকায়। সেখানকার বাসিন্দা আলিম উদ্দিন বলেন, এলাকাবাসীর আত্মরক্ষার্থে মধ্যরাতে রাস্তায় লাঠি হাতে পাহারা দিছি। এমনিতেই বন্যা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারমধ্যে যদি ডাকাতরা হানা দেয়, তাইলে আমাদের আর অস্তিত্ব থাকবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর