গ্লোবাল টেলিভিশন অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় মানবন্ধন

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: | ১৯ জুন ২০২২, ০৫:২৩

সংগৃহীত

ঢাকায় গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। 

শনিবার (১৮ জুন) বিকেলে স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে কুমিল্লা প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হয়।

গ্লোবাল টেলিভিশন এর কুমিল্লা জেলা প্রতিনিধি আবুল খায়ের আশিকের সভাপতিত্বে ও গ্লোবাল টেলিভিশন কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি ও সময় ট্রিবিয়ন এর কুমিল্লা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন এর সঞ্চালনায় ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনকিলাবের জেলা প্রতিনিধি সাদেক মামুন, এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দীন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও যুগান্তরের কুমিল্লা বুর‍্যো প্রধান, আরটিভি'র প্রতিনিধি আবুল খায়ের।

এই সময় আরো উপস্থিত ছিলেন,মানব কন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ,দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির,জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ভোরের কলামের উপ সম্পাদক সোহাগ মিয়াজি, চেতনায় একাত্তর এর সম্পাদক মাইনুল হক স্বপন, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার তৌহিদ খন্দকার তপু, দুর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি মেক রানা, চ্যানেল এস এর প্রতিনিধি রাজিব সাহা, ভোরের কলামের চান্দিনা উপজেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক ইয়াসিন আরাফাতসহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসী মুন্না সহ অপরাধীদেরকে গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন না করলে কুমিল্লা থেকে দুর্বার আন্দলোনের ডাক দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর