৮ দফা দাবিতে পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

পাবনা প্রতিনিধি | ১৯ জুন ২০২২, ০৫:০৭

সংগৃহীত

সাংস্কৃতিক খাতে মুল বাজেটের ১% বরাদ্দ সহ ৮ দফা দাবিতে সারাদেশের সাথে একযোগে পাবনায় মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার সকাল দশটায় পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্সূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবধি সকল আন্দোলনে এদেশের সাংস্কৃতিককর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাদের গান, কবিতা, নাটক, যাত্রা, নৃত্যের মধ্যে দিয়ে। কিন্তু দেশ স্বাধীন হলেও সাংস্কৃতিক সংগঠনের ও কর্মীদের সুযোগ সুবিধা মেলেনি কাঙ্খিতভাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ বর্তমানে দেশ পরিচালনা করছেন। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংস্কৃতিককর্মীদের এই দূর্দশা লাঘবে মুল বাজেটের ১% শতাংশ টাকা সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের জন্য বরাদ্দ করবেন বলে দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি ও থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, সাবেক যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, গণশিল্পী সংস্থা পাবনার সহ সভাপতি অ্যাডবোকেট মোসফেকা জাহান কনিকা, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, পথ সাহিত্য আসরের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, গণশিল্পী সংস্থার আনিছুর রহমান, চিকনাই থিয়েটার'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার আসাদ বাবু ও ভাষ্কর চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর