আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ জুন ২০২২, ১০:১৬

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক গ্রুপে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বুধবার দুপুরে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান মিতু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, প্যানেল মেয়র মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা লিপু মোল্লা, মাজেদ ভূঁইয়া প্রমুখ।

খেলায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে এবং বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় অর্জন করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর