ইসির চিঠি এখতিয়ার বহির্ভূত: এমপি বাহার

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২২, ০২:১১

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর বক্ছতব্বিয রাখেন এমপি বাহার-ছবি: সংগৃহীত

কুমিল্লা সদরের (কুমিল্লা-৬) সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘একজন নির্বাচন কমিশনার বলেছেন, আমি আইন ভঙ্গ করেছি। কিন্তু, আমি কীভাবে আইন ভাঙলাম? তিনি আমাকে যে চিঠি দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন।'

বুধবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে তা ভাষাগত ভাবেও ঠিক হয়নি। একজন জাতীয় সংসদ সদস্যের ক্ষেত্রে এভাবে নির্দেশ শব্দ ব্যবহার করা যায় না। এ ছাড়াও, চিঠিটা অসমাপ্ত। আইনের পুরো ব্যাখ্যা এখানে নেই। আইনটা নিয়ে পার্লামেন্টে কথা বলতে হবে। আইনটা আমরা সংশোধন করবো ইনশাল্লাহ।'

তিনি আরও বলেন, '(নির্বাচন কমিশনের) এই চিঠি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। যেটি আমি করতাম সেটি চিঠির কারণে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দিচ্ছে। চিঠি না দিলে মানুষ এতো বিক্ষুব্ধ হতো না।'

নির্বাচনের আইনটা নির্বাচন কমিশনকে আগে মানতে হবে বলেও মন্তব্য করেন এমপি বাহার।

এর আগে, নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

গত ৬ জুন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে সাক্কু বলেছিলেন, 'সংসদ সদস্য বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা মহানগরের ও আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা করছেন।'

এরপর, গত ৮ জুন বাহাউদ্দিন বাহারকে সিটি নির্বাচনী এলাকা ছাড়ার চিঠি দেয় নির্বাচন কমিশন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর