চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ২২:৪৯

রোহান হোসেন। ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে চড়ে সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম রোহান হোসেন (১৬)। নিহত ওই শিক্ষার্থী উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

তার বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক রায়হান উদ্দিন।

রোহানের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে চড়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন হতে উথলী স্টেশনে রওনা হয়েছিল।

কুষ্টিয়ার পোড়াদহের জিআরপির উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, রোহান চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেন যখন বেলগাছী রেলক্রসিং পার হচ্ছিল স্থানীয়রা তখন রোহানকে পড়ে যেতে দেখেন।

তিনি জানান, রোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের হাটগোপারপুর পৌঁছলে তার অবস্থার আরও অবনতি ঘটে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর