নারী নেতৃত্ব বৃদ্ধি করতে সরকার কাজ করে যাচ্ছে

পাবনা প্রতিনিধি | ১৪ জুন ২০২২, ০৭:৩৫

সংগৃহীত

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাফিয়া খাতুন বলেছেন, বাংলাদেশের প্রত্যেক জায়গায় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারীরাও যেন আগামীতে দেশের গন্ডি পেড়িয়ে দেশের বাহিরেও নেতৃত্ব দিতে পারেন সে লক্ষ্যে নারীদের সকল অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকটা নারী যেন সন্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ালীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক জেলা মহিলা আওয়ামীলীগের তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে নাদিরা ইয়াসমিন জলি (এমপি) ও সাধারন সম্পাদক হিসেবে শামসুন্নাহার রেখার নাম ঘোষণা করা হয় । পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেয়া হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর