মহানবীকে কটূক্তির প্রতিবাদে পাবনায় ওলামা পরিষদের বিক্ষোভ

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ০২:৫১

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আয়শা (রা.) কে নিয়ে কুরুচীপূর্ন মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ওলামা পরিষদ।

সোমবার (১৩ জুন) সকাল ১১টায় শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় তারা।

সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুফতি মামুনুর রশিদ, সদর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মুফতি রায়হান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, যারা মুসলমানের প্রাণের মহানবীকে নিয়ে কটূক্তি করে তারা চরিত্রহীন। কটুক্তিকারীর বিজেপীর দুই নেতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে সংসদে চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। একইসাথে ফ্যাসিস্ট, মানবতাবিরোধী এবং ইসলাম বিরোধী, সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন বিজেপিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ ও জাতিসংঘে বিজেপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার দাবি  জানানো হয়।

ভারতে মুসলমানদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সমাবেশ ভারতীয় সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব