মাছের ঘের থেকে কাল কেটো সাপ উদ্ধার 

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৩ জুন ২০২২, ১০:০৩

সংগৃহীত

বাগেরহাট মাছের ঘের থেকে ৫ ফুট লম্বা একটি কাল কেটো সাপ উদ্ধার করেছে বনবিভাগ। 

শনিবার (১১জুন) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের এলাকার আলমগীর হাওলাদার মাছের ঘেরে পুঁতে রাখা জাল থেকে এ কাল কেটো সাপটি উদ্ধার করে বনবিভাগ। উদ্ধার হওয়া সাপটি ৫ফুট লম্বা ওজন ৩ কেজি।

এলাকাবাসী জানায়, বাড়ির বাহিরে মাছের ঘেরে জালের সাথে কাল কেটো সাপ জড়িয়ে রয়েছে দেখে এলাকার লোক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে জানান। তিনি তার স্টেশনের ৩ জন বি,এম কে নিয়ে সাপটি উদ্ধার করেন।

সাপটিকে অনেক মেরে ফেলার চেষ্টা করেন কিন্তুু কোন ক্ষয়ক্ষতি ছাড়াই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন বনবিভাগের এ কর্মকর্তা।

আজ রবিবার (১২ জুন) সকাল ১১ টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াইল্ডটিম কনসারভেশন বায়োলজি সেন্টারে আটদিন ব্যাপী বন্যপ্রানী অপরাধ দমন ও বন্যপ্রানী হ্যান্ডেলিং প্রশিক্ষণ চলে এ প্রশিক্ষণের ট্রাইনারদেন কিছু প্রাথমিক শিক্ষা দেন এবং পরে কাটাখালী টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে আমি কাল কেটো সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই,পরে সন্ধ্যার দিকে পৌঁছায়ে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে ঘেরের জাল থেকে উদ্ধার করে কাটাখালী টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন,সুন্দরবন আমাদের মায়ের মতন ও সুন্দরবন রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন,এ এস এম জহির উদ্দিন আঁকন(বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট, ঢাকা, আব্দুল্লাহ আছ সাদিক(বন্যপ্রানী পরিদর্শক) এবং বন্যপ্রানী স্কাউট মোঃ জসিম, বি এম মোঃ রাকিব হোসেন,মোঃ মাসুম বিল্লাহ,মোঃ জাহিদুল ইসলাম, কাটাখালী টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলাম, বি এম রুবেল, মোঃ সাইফুল ইসলাম(ফিল্ড ফ্যাসিলিটেটর ওয়াইল্ডটিম) ও মোঃ সোহেল হাওলাদার, সহ-ব্যাবস্থপনা কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন মোছাল্লি, বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ হাওলাদার (বাবু) সহ আরও অনেকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব