মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে

হালুয়াঘাট প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০৬:৩৯

সংগৃহীত

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধুরাইল ইউনিয়নের নবী প্রেমিক তৌহিদী জনতা। 

শনিবার বিকেলে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ধুরাইল ইউনিয়নে ধুরাইল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ধুরাইল উপ-স্বাস্থ্য কেন্দ্র চত্বর থেকে শুরু হয়ে ধুরাইল বাজার ও ধারা ইউনিয়নের আশ্রামপাড়া বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধুরাইল উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে ধুরাইল উপ-স্বাস্থ্য কেন্দ্রে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে নেতৃত্ব দেন মাওলানা কামরুল ইসলাম (কাজল),এস এম সিকান্দর, হাফেজ মাসুম বিল্লাহ রনি ও সাদ্দাম হোসেন। 

সমাবেশে বক্তব্য রাখেন চরগোরকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল হক স্বপন,মাও. মঞ্জুরুল হক, মাও. গিয়াস উদ্দিন , মাও. আব্দুস সুবাহান আকান্দ,হাফেজ শহিদুল্লাহ,কাজীম উদ্দিন প্রমুখ।   

সমাবেশে বক্তাগণ ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মোহাম্মদ (সা.)ও আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।  

বক্তাগণ বলেন, মহানবীকে নিয়ে কোন প্রকার অবমাননাকর মন্তব্য মুসলমানেরা সহ্য করবে না। এ ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর