নবীকে অবমাননা: সড়কে বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের

হালুয়াঘাট প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০৫:৩২

সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হালুয়াঘাট সরকারি আর্দশ কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার দুপুরে পৌরে শহরের কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তাগণ ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দাল মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।  

বক্তাগণ বলেন, মহানবীকে নিয়ে কোন প্রকার অবমাননাকর মন্তব্য মুসলমানেরা সহ্য করবে না। তারা এ ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।  

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর