মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

শফিক স্বপন, মাদারীপুর  | ১২ জুন ২০২২, ০৫:০৮

সংগৃহীত

মাদারীপুরে মহানবি হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে শনিবার  (১১ জুন) পৌর শহরে ইটেরপুল রেন্ট-এ কার চত্বর সামনে  বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হবে।

 ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা'র উদ্যোগে বিকাল ৪টা’য় পৌর ইটেরপুর রেন্ট এ কার চত্বর শহরে বিক্ষোভ মিছিল  শুরু হয়ে  শহরের পুরাতন বাজার বড় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচী শেষ করে। 

তোমার তুলনা তুমিই

অনুষ্ঠিতব্য প্রতিবাদী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সবাইকে ঈমানি চেতনায় উজ্জ্বীবিত হয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা'র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভারতের আলোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে গত সপ্তাহে একটি টেলিভিশন টক-শোতে মহানবি (সা.) প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি দলের মুখপাত্র নূপুর শর্মা। পরে তার সহকর্মী নাভিন কুমার জিন্দালও নবি (সা.)-কে নিয়ে কটূক্তি করে টুইটারে একটি পোস্ট করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।

বিভিন্ন মুসলিম দেশ ভারতের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি পর্যন্ত দেয়। অবস্থা বেগতিক দেখে নাভিন কুমার জিন্দাল তার টুইট পোস্ট মুছে দেন এবং নূপুর শর্মাকে বহিষ্কার করে তার দল। কিন্তু তারা নিজেদের বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ বিজেপি সরকারের প্রতি নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর