জামালপুরে ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৯:৫৫

সংগৃহীত

জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিলের প্রতিবাদে ও রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার(৯জুন) দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, সনাকের সহ-সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য জাহিদ হাসান প্রমুখ। 

এ সময় বক্তারা অবিলম্বে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন পুনর্বহালের পাশাপশি আরও আসন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও টিকিট কালোবাজারী, ট্রেনের কর্মীদের অবৈধ যাত্রী পরিবহন বন্ধ, যাত্রীসেবার মান বৃদ্ধি, নতুন ২টি আন্ত:নগর ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তনসহ ২০ দফা দাবি জানান বক্তারা। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর