চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৮:৩৫

সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপরীতমুখী কাভার্ডভ্যানের ধাক্কায় শামীম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের শাহাবুল হোসেনের ছেলে। তিনি দামুড়হুদার চিৎলা গ্রামের মায়ের দোয়া বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শামীম হোসেন নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘বায়োফার্মা’ ওষুধ কোম্পানীর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন শামীম। খবর পেয়ে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আফরিন আক্তার জানান, হাসপাতালে পৌছার আগেই শামীমমের মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আছে।





আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর