বিয়ের ২ মাস পর স্বামী জানলেন স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

পটুয়াখালী প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০৪:৩৫

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াসিন হাওলাদার (৫০) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে এক তরুণীকে (১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই তরুণীর মা কলাপাড়া থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই তরুণীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ ধরতে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেন। দুই মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। গত ৪ জুন স্বামীর বাড়িতে তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি ধরা পড়ে। তার স্বামী জানতে পারেন স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। 

ভুক্তভোগী তরুণীর মা বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি। লম্পট ইয়াসিনের বিরুদ্ধে মামলা দিয়েছি। আমি লম্পট ইয়াসিন হাওলাদারকে গ্রেপ্তার করে সঠিক বিচার দাবি করছি। আমার মেয়ের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তবে আমার জামাই আমাকে আশ্বস্ত করেছে মেয়েকে নিয়ে সংসার করবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর