পাবনায় আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি | ৮ জুন ২০২২, ০৮:২২

সংগৃহীত

নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার ও বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকায় পাবনার একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে পাবনা পৌর সদরের বিসিক শিল্প নগরীতে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র পাবনা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জহিরুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের নির্দেশনায় বিসিক শিল্প নগরীতে পলি মিল্ক আইসক্রিম নামক প্রতিষ্ঠানকে তদারকিমুলক এই কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়। অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকা, আইসক্রিমে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার,

লেবেল বিডিএস লোগো ব্যবহার, লেবেলে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় উক্ত প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন পাবনা জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলে জানান জহিরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর