মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শফিক স্বপন, মাদারীপুর | ৭ জুন ২০২২, ০০:৫২

সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোনে প্রবাসী স্বামীর সঙ্গে কথা শেষে খাদিজা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সোমবার সকালে নিজ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

নিহত খাদিজা বেগম পৌর এলাকার ঝাউতলা গ্রামের সৌদি প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ খাদিজা বেগম রোববার রাতে তার চার বছরের শিশুসন্তান নিয়ে রাতের খাবার শেষে সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। কথা শেষে তার শিশুসন্তান ঘুমিয়ে গেলে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ এসে নিহত খাদিজার লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

এ বিষয়ে কালকিনি থানার উপপরির্দশক (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, গৃহবধূ খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর