কোস্টগার্ডের অভিযানে ৫৪ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৬ জুন ২০২২, ০৭:৩১

সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫৪ কোটি টাকার ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। 

রবিবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার(৪ জুন) আনুমানিক ১১ টা সাড়ে ৬ টা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২ টি ট্রলার তল্লাশি করে আনুমানিক ১ কোটি ২০ হাজার মিটার সিনথেটিক মশারি জাল ও ১০০ পিচ চায়না চাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৪ কোটি ৫ লক্ষ টাকা। এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর নুশরাত আরা খানম এবং নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আয়নাল হক। 

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর