পরিবেশবান্ধব মোংলা শহর বিনির্মানে করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৬ জুন ২০২২, ০৪:৫১

সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে রবিবার (৫ জুন) বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও মোংলা নাগরিক সমাজ'র আয়োজনে "পরিবেশবান্ধব-জনবান্ধব ও পর্যটনবান্ধব জলবায়ু সহিষ্ণু টেকসই মোংলা পৌর শহর বিনির্মানে করনীয়" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল শ্লোগান ছিলো "একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।"

রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। গোলটেবিল বৈঠকে মূল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন’র চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বাগেরহাটের নেতা ফররুখ হাসান জুয়েল ও বাপা বাগেরহাট’র অন্যতম নেতা সৈয়দ মিজানুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু। 

গোলটেবিল বৈঠক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক পশুর রিভার রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

 গোলটেবিল বৈঠকে বক্তারা প্রাণ-প্রকৃতি, নদ-নদী, খাল-বিল, জলাশয় রক্ষা করে পরিবেশবান্ধব-জনবান্ধব মোংলা শহর বিনির্মানের আহ্বান জানান। বক্তারা সুপেয় পানি সরবরাহ এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও জোর দাবী জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর