কোম্পানীগঞ্জে সুন্দলপুর গ্যাসফিল্ড উপব্যবস্থাপকের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি | ৫ জুন ২০২২, ১৬:৪০

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাসের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (৪ জুন) রাত ৮টা ১৫মিনিটের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আবাসনে থেকে চিকিৎসা নিচ্ছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সুন্দলপুর গ্যাস ফিল্ডের ২নং গ্যাস ফিল্ড পরিদর্শনে যান উপব্যবস্থাপক বিশ্বজিত। পরিদর্শন শেষে সেখান থেকে আবাসনে ফেরার পথে মাঝ পথে দুষ্কৃতকারীরা তার গাড়ি আটকিয়ে

তাকে লাঠি দিয়ে আঘাত করে মারধর করে। একপর্যায়ে তাঁর শৌরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার বিষয়ে জানতে চাইলে সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাস বলেন,ভাই আমি ব্যস্ত আছি,পরে কথা বলব।  

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওসি আরো জানায়,লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর