বানারীপাড়ায় মাসব্যাপী ঘুড়ি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৮:৫১

সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমূখর পরিবেশে মাসব্যাপী আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটকাটি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ইলুহারের সানিদ জামান দল উদয়কাঠির জাকির তালুকদারের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শনিবার (৪ জুন) বিকালে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষা বাঁধ লাগোয়া মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।

এসময় তিনি তার বক্তৃতায় বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটাকাটি খেলা আজও যে বেশ জনপ্রিয় তা বানারীপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ঘুড়ি কাটাকাটি উৎসবে হাজারো দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণিত হলো। এ খেলা অব্যাহত রাখতে আগামি বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ ঘুড়ি কাটাকাটি উৎসবের ঘোষণা দেন তিনি।

এতে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ আর রানার আপ দলকে ৭৫ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ক্যাপ্টেন (অব.) এম এ জব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আক্তার হোসেন,ঘুড়ি কাটাকাটি উৎসবের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা তালুকদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগ ও স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর