মোংলায় বাপা'র মানববন্ধনে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব বাজেট’র দাবী

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৪ জুন ২০২২, ২২:০৮

সংগৃহীত

সুন্দরবন ও উপকূল সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব বাজেট প্রণয়নের দাবীতে মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে শনিবার (৪ জুন) সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল প্রমূখ। এসময় বক্তারা বলেন সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বিকল্প জীবিকায়ন ও সচেতনতা সৃষ্টিতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। উপকূজুড়ে তীব্র সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, রোগ-ব্যাধি, নদী ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। তাই উপকূলের সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধসহ উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। বক্তারা পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জালানিখাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবীর পাশপাশি সারাদেশে নদ-নদী-খাল-বিল-জলাশয়-বন-জঙ্গল-পাহাড়-পর্বত রক্ষায় পরিবেশবান্ধব এবং জনবান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর