বাগেরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোংলা থানার (এসআই) অমিত বিশ্বাস

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৩ জুন ২০২২, ০৬:২১

সংগৃহীত

২০২২ সালের এপ্রিল মাসের সর্বোচ্চ মাদক উদ্ধারে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন মোংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস।

বৃহস্পতিবার (২ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় বাগেরহাট পুলিশ সুপার কে, এম, আরিফুল হক (পিপিএম) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ প্রশংসাপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন।

অমিত বিশ্বাস বাগেরহাট জেলার মোংলা থানায় দায়িত্ব পালনকালে গত এপ্রিল মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও আসামীআটক করে ও একাধিক মামলা দায়ের করেন। তাঁর এ সাহসী অভিযান ও মাদকউদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।

এসময় অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান ,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ী ও ক্যাম্পের আইসিগণ উপস্থিত ছিলেন।

অমিত বিশ্বাস তার কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে প্রথম বার স্বীকৃতি স্বরূপ এ সনদ অর্জন করেন ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব