শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর কর্মসূচি উপলক্ষে ফরিদপুরে যুবদলের খাবার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০১:৩৭

সংগৃহীত

 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে যুবদল।

আজ বৃহস্পতিবার ২ জুন দুপুরে শহরের টেপাখোলা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান অপু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুর রহমান মৃধা, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, মহিদুল ইসলাম কাকন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীমুল হক শামীম তালুকদার নূরুল আলম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক দিদারুল মাহমুদ টিটু খান, যুবদল নেতা আল আমীন, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহরের জনতা ব্যাংকের মোড়, কোর্ট চত্বর, রাজবাড়ি রাস্তার মোড়সহ বিভিন্নস্থানে ট্রাকযোগে ঘুরে ঘুরে যুবদল নেতৃবৃন্দ খাবার বিতরণ করা হয়। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর