পাবনায় যাত্রী ছাউনির মেঝে ধসে আহত দুই পথচারী

পাবনা প্রতিনিধি | ১ জুন ২০২২, ০৮:১৮

সংগৃহীত

পাবনার সুজানগরে যাত্রী ছাউনির ফ্লোর (মেঝে) ধসে গিয়ে দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) বিকালে এই দুর্ঘটনা ঘটে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পথচারীরা হলেন, উপজেলার ক্রোড়দুলিয়া গ্রামের দিলবার হোসেনের ছেলে রাসেল হোসেন (২২) ও সাগরকান্দি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে ইসলাম সরদার (৪০)।

স্থানীয় বাসিন্দা আফসার আলী জানান, বিকাল চারটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে রাসেল ও ইসলাম পাবনা-সুজানগর প্রধান সড়কের ভায়না আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী একটি যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আগে থেকে ফাটল ধরা যাত্রী ছাউনীর ফ্লোর (মেঝে) ধসে পড়লে তারা ধসে পড়া ইট-সুরকির নিচে চাপা পড়েন। 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। 

ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন যাত্রী ছাউনির মেঝে ধসে দুই পথচারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে যাত্রী ছাউনিতে আশ্রয় নেয়া দুই পথচারী আহত হওয়ার খবর শুনেছি। তাদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২