মতলব উত্তরে ভাংচুর ও লুটপাটের মামলায় ১১ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

চাঁদপুর প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৯:৩৩

সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে বসত ঘর ভাংচুর ও লুটপাটের মামলায় ১১ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ৩০ মে মতলব উত্তর বিচার কোর্টের সিনিয়র চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এর আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

জানা যায়, শনিবার (২৮ মে) বেলা ১২ টায় স্থানীয় ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সুমনের বাড়ি-ঘরে হামলা করে প্রতিপক্ষরা। ঘটনার প্রেক্ষিতে সুমন বাদী থানায় দায়ের করেন। ওই মামলার আসামিরা জামিন আনতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

আসামীরা হলো, উত্তর দশানী গ্রামের রেহান উদ্দিনের মোঃ সোহরাব সরকার (৫৫), বাদল সরকার (৫০), সোহরাব সরকারের ছেলে মোঃ রাসেল সরকার (৩০), কুতুব উদ্দিনের ছেলে তাজুল (৩০), নুরুল ইসলামের ছেলে মোঃ শামিম মিজি (৩০), আব্দুল কাদিরের ছেলে সেন্টু বেপারী (৩৫), দক্ষিণ মিলার চরের বদিউল আলমের ছেলে উজ্জল (৩৫), নুরুল ইসলাম সরকার ছেলে মোঃ আজহার সরকার (৪০) উত্তর দশানীর শরিফ উল্লাহ (৩৫) দক্ষিণ দশানীর বাচ্ছু ছৈয়ালের ছেলে এবায়েদ উল্লাহ (২৭), উত্তর দশানীর আবদুর রহমানের ছেলে মোঃ দীন ইসলাম।

মামলার বাদী সাইফুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, সুভা চেয়ারম্যানের নেতৃত্বে আমার বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করে ও ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করে ফেলে। আমি বাঁধা দিলে আমার হাতে কোপ দেয় তারা এতে আমি আমার স্ত্রী লুৎফা বেগম ও শিশু সন্তান আতিকুল ইসলাম আহত হয়। এবং তারা আমার ঘরের ওয়্যারড্রপ থেকে নগত ২ লাক্ষ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণলংকার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার টাকা, একটি এলইডি টিবি যার মূল্য ৩০ হাজার টাকা নিয়ে যায় আসামীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব