রাজৈরে ইউপি নির্বাচনে ১৭৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ

মাদারীপুর প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৪:২৫

সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ৭৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হয়। 

 ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২২, সংরক্ষিত মহিলা আসনে ৩৭ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

 নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বড় চ্যালেঞ্জিং স্থান খালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। এদের মধ্যে স্থানীয় এমপির সমর্থিত প্রার্থী মো. হামিদুল শাহ আলম ঘোড়া, জেলা আওয়ামী লীগ সভাপতির সমর্থিত প্রার্থী সিরাজুল হক মোল্লা মোটরসাইকেল, মো. আমিনুর হাওলাদার চশমা, শফিকুল ইসলাম (লাভলু) আনারস ও জাহাঙ্গীর হাওলাদার অটোরিক্সা প্রতীক পেয়েছেন।

এছাড়া আমগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাহিদুর রহমান টিপু মোটরসাইকেল, আব্দুল হালিম হাওলাদার হাতপাখা, বাচ্চু মিয়া আনারস, মো. আতিকুর রহমান চশমা ও সুভাষ চন্দ্র সরকার ঘোড়া প্রতীক। 

 হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এসএম নাসির উদ্দিন আহমেদ ঘোড়া, মোফাজ্জেল হোসেন (চুন্নু) চশমা, মো. হাবিবুর রহমান মোটরসাইকেল, লস্কর কেরামত আলী সিদ্দিকী আনারস প্রতীক এবং বদরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আঃ রাজ্জাক মোল্লা মোটরসাইকেল, এমদাদুল হক ঘোড়া, জালালুর রহমান চশমা, টুটুল মোল্লা আনারস, মো. গোলাম ফারুক অটোরিক্সা, মো. জিয়াউর রহমান টেলিফোন, নূর আলম আকন টেবিল ফ্যান ও সোহেল মাতুব্বর রজনী গন্ধা প্রতীক পেয়েছেন।

 আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার ইউপিতে মোট ৬৩ হাজার ৭শ’ ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে মোট ৩৯ কেন্দ্রের ১৮১ কক্ষে ভোট গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর