ফরিদপুরে কলেজ ছাত্র শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০০:১৫

সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের কৃষক মো. সাঈদ মোল্লার পুত্র ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীফ মোল্লার (২৫) হত্যাকারীদের আটক ও বিচার দাবীতে বিক্ষোভ শেষে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার যোগীবরাট গ্রামে নিহতের বাড়ীর সামনের সড়কে কয়েকশত নারী পুরুষ এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে প্রকৃত হামলাকারীদের আটক করে আইনের আওতায় এনে অবিলম্বে ন্যয় বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়। 

নিহতের পরিবারের দাবী, গত ২১ মে সকালের দিকে শরিফ মোল্লা বাড়ীর নিকটবর্তী ধানক্ষেতে যাওয়ার সময় প্রতিপক্ষের ২৬-৩০ জন অতর্কিতের হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। 

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৪ মে) তার মৃত্যু হয়। শুক্রবার বিকালে তাকে জানাযা শেষে দাফন করা হয়। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ