চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের স্বপ্ন নষ্ট

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম | ১৮ এপ্রিল ২০২২, ০১:১০

ছবিঃ সংগৃহীত

চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসের পুড়ে গেছে কৃষকের ১০ একর আবাদী জমি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন টা হয়েছে বলে দাবী করছেন ইটভাটায় দায়িত্বরতরা। এদিকে সরেজমিন দেখে কৃষি অফিস বলছে, প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে আবাদী জমি।

উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী কিশামতবানু এলাকায় অবস্থিত ওয়ারেস ব্রিকস কোম্পানির ইটভাটার চুল্লি থেকে বের হওয়া গ্যাসের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে দাবী কৃষকদের।

আজ শনিবার (১৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায় সব জমির ধান সাদা রং ধারণ করেছে। হঠাৎ উঠতি ফসলের এ অবস্থায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

ইটভাটার ম্যানেজার জাহিদ হোসেন জানান, এটা প্রাকৃতিক দুর্যোগের পুড়ে গেছে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মাইদুল ইসলাম প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী এক কৃষকের সাথে সরেজমিনে কথা হলে জানান, আমরা ৩৫-৪০জন কৃষক এই ক্ষতির সম্মুখীন হয়েছি।

ইটভাটার মালিক ওয়ারেস আলীর সাথে কথা হলে জানান, যদি আমার ইটভাটার গ্যাসের কারণে ক্ষতি হয়ে থাকলে তাহলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস জানান , সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান জানান , এখনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর