সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২২, ২১:২০

সংগৃহীত

খুলনার পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে লক্ষীখোলা কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

রোববার সকাল ৯ টায় কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সন্ত্রাসী আবু মুছা ও নুরুজ্জামান মোল্যাকে কঠিন শাস্তির দাবী করে বিক্ষোভ করে। গত পহেলা রমজান ৩ এপ্রিল সকালে শাহরিয়ার হোসেন শাওন মুছার ডিপো ঘরের সামনে দিয়ে বাড়ী যাচ্ছিল।

এ সময় মুছা ডিপো ঘর থেকে বেরিয়ে এসে শাওনকে রাস্তায় পেয়ে কোন অতর্কিত রড দিয়ে মাথায় বাড়ী মারে। যে বাড়ী তার কানে লাগে। যাতে কানের পাতা ছিড়ে যায়। হাসপাতালে নিয়ে কানে ১৬ টি সেলাই দেয়া হয়। এ বিষয়ে ওইদিন থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল- হাজতে পাঠায়।

জানা যায় একটি খালসহ কয়েকটি বিষয় নিয়ে শাওনের বাবা সামিরুল ইসলামের সাথে আবু মুছার কিছুদিন যাবৎ বিরোধ চলছে। বাবাকে না পেয়ে ছেলেকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। সহপাঠীকে অহেতুক মারপিট করে কান ছিড়ে দেয়ায় কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখে কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ,আশরাফুজ্জামান বাবু,তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান,মোস্তফা রাফিদ প্রিন্স,সৌরভ কুমার ঢালী,সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব