আইসের ৫০ কোটি টাকার চালান জব্দ

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২২, ০১:৪৫

মিয়ানমার থেকে ঢাকায় চালানকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ৩ শতাধিক বার্মিজ ইনজেকশনসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

‌বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকায় র্যাবের হেডকোয়াটারের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করা হয়।

‌এ সময় আটকদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটিই এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র‌্যাব।

‌র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিল। সোনাদিয়া ক্যানেল ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের অনুসরণ করা হয়। যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়ায় নামে তখন ৫ জনকে আটক ও এসব মাদক জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। টিম এখনো কাজ করছে। এর আগে এতবড় চালান কেউ ধরেনি। এ বিষয়ে প্রেসবিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর