জানাজা থেকে চুরি গেল হুইপ স্বপনের মোবাইল

সময় ট্রিবিউন | ১৯ জানুয়ারী ২০২২, ১১:২৬

ছবি সংগৃহীত

বাবার জানাজার মধ্যেই জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মোবাইল ফোনটি খোয়া গেছে; এ সময় আরও কয়েকজনের ফোন চুরি হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপনের বাবা শরীফ উদ্দীন মণ্ডলের জানাজায় এ ঘটনা ঘটে।

বিকালে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের বলেন, জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে চোরচক্র কৌশলে হুইপ মহোদয়সহ সাতজনের স্মার্ট ফোন চুরি করে বলে জানা গেছে।

এরই মধ্যে অভিযান শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, যদি আর কারও মোবাইল চুরির অভিযোগ পাওয়া যায় তাহলে সেগুলোও উদ্ধারে চেষ্টা করা হবে।

সোমবার সন্ধ্যায় ঢাকা শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপনের বাবা শরীফ উদ্দীন মণ্ডল, তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মঙ্গলবার সকালে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এবং পরে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে তার দুই দফা জানাজা হয়। পরে শরীফ উদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর