শেরপুরে ভূমি অধিগ্রহণের চেক প্রদান

শেরপুর প্রতিনিধি | ৭ জানুয়ারী ২০২২, ০৮:৪৫

ছবিঃ সংগৃহীত

শেরপুরে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে বয়রা পরানপুর এলাকায় ৩৫টি পরিবারের মাঝে ৩ কোটি ৭৩ লক্ষ ৯৩ হাজার ৭৩৯ টাকার চেক হস্তান্তর করা হয়।

শেরপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগ কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
এসময় সহকারী কমিশনার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ উপকারভোগী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় জানা যায়, শেরপুর জেলা শহরের অষ্টমীতলাস্থ নতুন বাস টার্মিনাল থেকে কানাশাখোলা বাজার পর্যন্ত ২.৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ বাস্তবায়নের দায়িত্বে আছেন মাসুদ হাইটেক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৬ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩০ টাকা।যার মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লক্ষ ৯৩ হাজার ৭৩৯ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর