বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনায়

সময় ট্রিবিউন | ২৮ ডিসেম্বর ২০২১, ০১:২৩

ছবিঃ সংগৃহীত

গত পাঁচ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে কুলতলির ৫ নম্বর গোপালকাটা গ্রামে বাঘ ঢুকে পড়ে। পরে সেই বাঘ ডোঙাজোড়া গ্রাম লাগোয়া পিয়ালি নদীর চরের ম্যানগ্রোভের জঙ্গলে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দুই জনকে জখম করেছে বাঘ।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে তাই বাঘ ধরতে একদিকে যেমন ঘুম পাড়ানি গুলির ব্যবস্থা করা হচ্ছে, তেমনি অন্যদিকে নাইলনের জাল দিয়ে ঘেরা অংশ ছোট করা হচ্ছে। যাতে সহজেই বাঘের কাছে পৌঁছানো যায়। জঙ্গলের একাধিক জায়গায় মাচা বাঁধা হয়েছে। সেই মাচা দিয়েই ঘুম পাড়ানি গুলি ছোড়া হবে।

গত তিনদিন ধরে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন অধিদফতর। বারবার খাঁচা পাতা হলেও ধরা দেয়নি বাঘ। তাই সোমবার বাঘকে ঘুম পাড়ানি গুলি করে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

যে এলাকায় বাঘ রয়েছে সেটিকে ঘিরে রাখা হয়েছে। গতকাল রাতেও রাত পাহারা দিয়েছেন বনকর্মী, পুলিশ ও গ্রামবাসীরা। রোববারও দুটি খাঁচা পাতা হয়েছিলো ছাগলের টোপ দিয়ে। কিন্তু তাতে ধরা দেয়নি বাঘ। তবে বেশ কয়েকবার নাইলনের জাল ছিঁড়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছে বাঘ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব